× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

নিউজ ডেক্স

জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামির চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ এপ্রিল) সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়।

আদালত থেকে জানানো হয়েছে, হামলাকারী ফয়জুল হাসানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে তাকে। এ ছাড়া ফয়জুলের বন্ধু সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

এ মামলার ছয় আসামির বাকি চারজনকে খালাস দিয়েছেন সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। মামলার অন্য আসামিরা হলেন, ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..