× Banner
সর্বশেষ
ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

আশ্রয়ণ-২ প্রকল্পে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টি ঘর হস্তান্তর -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
ঘর হস্তান্তর

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৭৯ হাজার ১৬৫ টি ঘর তৈরি হয়েছে যার ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টি ঘর হস্তান্তর হয়েছে। আর আজ তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন আরও ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। তিনি সবসময় বলতেন, প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। আমিও জাতির পিতার সেই আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, একদিকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলছি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমাদের যেসব মানুষ একেবারে ছিন্নমূল, যাদের কোনো ভবিষ্যৎ নেই, যারা কখনও স্বপ্নও দেখতে পারে না। যারা একমুঠো খাবার জোটাতে পারে না, সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করাই হচ্ছে আমাদের সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, শুধু ছিন্নমূল মানুষ না, দেশে যারা কুষ্ঠ রোগী, তাদেরকে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করেছি। যারা বেদে, নৌকায় বসবাস করতো, তাদেরকে আমরা ঘরবাড়ি তৈরি করে দিয়েছি। অবহেলিত জনগোষ্ঠী হিজড়াদেরও আমরা স্বীকৃতি দিয়েছি, তারা তাদের পরিবারেই থাকতে পারবেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সবচেয়ে বেশি ভালো লাগে। এ প্রকল্পের মাধ্যমে অনেক বেদখল জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ সময় প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে রোববার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ডিজাইন করা দুই রুমবিশিষ্ট একটি করে ঘর উপহার দিচ্ছেন তিনি।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ৬০ হাজার ১৯১টি ঘর, ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩০০টি ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘরের সংখ্যা ৬৫ হাজার ৬৭৪টি। এর মধ্যে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..