বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতগামী যাত্রী বৃদ্ধি পেয়েছে। চেকপোষ্ট কাস্টমস ইমিগ্রেশনে যাত্রীদের ভীড় ল করা গেছে। ইমিগ্রেশন থেকে দীর্ঘ লাইন থেকে প্রায় ২৫০ গজ বাহিরে যাত্রীরা দাঁড়িয়ে থেকে তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে। যাত্রীদের জন্য বেনাপোল স্থল বন্দর কর্তৃপ সেবার নামে একটি যাত্রী টার্মিনাল করলেও সেখানে কোন সেবার বালাই নেই বলে অভিযোগ করেন যাত্রীরা। আবার সেই টার্মিনালের সেবার নামে বন্দর কর্তৃপ ৫০ টাকা পোর্ট ট্যাক্স ও আদায় করছে।
ময়মানসিংহ জেলার পাসপোর্ট যাত্রী আলমগীর হোসেন বলেন ( পাসপোর্ট নং এও- ২০৯২৫৭১) সারারাত জেগে বেনাপোল এসে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের মুখে দীর্ঘ লাইন। যে লাইন থেকে বের হতে প্রায় ৩ ঘন্টা লেগেছে। আবার আমার নিকট থেকে যাত্রী সেবার নামে বেনাপোল বন্দর কর্তৃপ সোনালী ব্যাংকের মাধ্যেমে নিয়েছে ৫০ টাকা। অথচ এখানে যাত্রী সেবার কোন বালাই নেই।
সাতীরা জেলার শ্রী সুদেব কুমার (পাসপোর্ট নং ইজি -০৫৪৬৪১৬) বলেন, বেনাপোল চেকপোষ্টে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেশী অসুবিধায় পড়েছে চিকিৎসারত পাসপোর্ট যাত্রীরা। আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে কড়া রৌদ্রে দাঁড়িয়ে অসুস্থ রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া বৃদ্ধ ও শিশুদের রৌদ্রে দাঁড়িয়ে ছটফট করতে দেখা গেছে। এখানে সেবার নামে ৫০ টাকা নিলেও নেই যাত্রীদের জন্য প্রয়োজনীয় কোন ব্যবস্থা। তিনি আরো অভিযোগ করে বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করার পর স্কানিং মেশিন থেকে ল্যাগেজ বের হওয়ার পর দুই জন আনসার সদস্য তাদের ল্যাগেজে কি আছে কোথা যাবে নানা ধরনের প্রশ্ন করে টাকা দাবি করে। তারা নানা ধরনের ভয়ভীত দেখিয়ে ২ শত টাকা তার নিকট থেকে নেয়। এভাবে সুযোগ বুজে তারা পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। আপনি কেন টাকা দিলেন জানতে চাইলে তিনি বলেন আমি প্রথম ভারত যাচ্ছি বুঝতে পারিনি। তারা যে ভাবে কথা বলছে তাতে মনে হয়েছে কোন সমস্যা হতে পারে। পরে ইমিগ্রেশনে যেয়ে দেখি ওটাই আসল জায়গা। আমি বই দিয়েছি আমার বইয়ে সিল মেরে দিয়েছে।
এদিকে বেনাপোলের মফিজুর রহমান নামে একজন সচেতন নাগরিক তার একজন আত্নীয়কে এগিয়ে দিতে ইমিগ্রেশনে যেতে গেলে ওই আনসার সদস্যরা অর্থ দাবি করে। এক পর্যায়ে তার সাথে কথা কাটাকাটি ও হয় বলে তিনি অভিযোগ করেন।
ভারত এর পাসপোর্ট যাত্রী একুব আলী বলেন, সে বিজিনেস ভিসায় এদেশে আসে। পরে যে কোন কারনে কাস্টমসে প্রবেশ করতে গেলে আনছার সদস্যদের প্রবেশ ফি ২০০ টাকা করে দিতে হয়।
এ বিষয় জানতে চেয়ে বেনাপোল কাস্টমস এর জয়েন্ট কমিশনার আব্দুর রশিদ ভুইয়াকে ফোন করলে তিনি বলেন, এটা মিথ্যা কথা। ওখানে বহিরাগতদের প্রবেশ নিশেধ করায় তারা অপবাদ ছড়াচ্ছে। তারপর তাকে ঘটনার সত্যতা জানিয়ে যাত্রীর নাম বললে তিনি বলেন, ওই যাত্রীকে তার সাথে কথা বলতে অথবা কমিশনার আজিজুর রহমান এর সাথে কথা বলতে।
বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী বৃদ্ধি পেয়েছে বলে জানান ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু। তিনি বলেন এর আগে আসা যাওয়া মাত্র ৪/৫ শত যাত্রী ছিল। গত দুদিনে তা ছাড়িয়ে আসা যাওয়া বাবদ প্রায় ৪ হাজার ছাড়িয়েছে। ভারত ভ্রমণ ভিসা ছাড়িয়ে দেওয়ায় আরো যাত্রী সংখ্যা বাড়বে বলে তিনি মন্তব্য করেন। তবে বেনাপোল ইমিগ্রেশন যাত্রী সেবার মান বৃদ্ধি করেছে। দ্রুত যাতে দুর দুরান্ত থেকে আসা যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারে তার জন্য অফিসাররা কাজ করে যাচ্ছে।