× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঝিনাইদহ ডিবির এসআই রফিকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও চোরাচালান পণ্য আটক করে তা গায়েব করার অভিযোগ উঠেছে। এ কর্মকর্তার কারনে জেলার সমগ্র পুলিশের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হচ্ছে। দীর্ঘদিন যাবৎ ডিবিতে থাকা এ দারোগার অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে অনেক ব্যক্তি। তার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায় না।

সাধারণ মানুষকে ধরে নিয়ে বিষয়খালী ইটভাটায় সকাল থেকে রাত পর্যন্ত আটকে রেখে মোটা অংকের টাকা আদায় করা, চোরাচালান পণ্য আটক করে তা সিজার লিস্ট না করে পুরোটাই গায়েব করে দেয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে দারোগা রফিকের বিরুদ্ধে। আর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের কাছ থেকে মাসিক টাকা উত্তোলনের জন্য তিনি একজন ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন। নিয়মিত মাসিক না দিলে তাদের ধরে নিয়ে পাঠানো হয় জেল-হাজতে।

সম্প্রতি কালীগঞ্জ শহর থেকে ৩ লক্ষাধিক টাকার চন্দন কাঠ উদ্ধার করে পুরোটাই গায়েব করে দেন এ দারোগা। এর কিছুদিন আগে ডিবির ওসির পদ শূণ্য থাকায় তিনি কয়েক মাস ধরে ওসির দায়িত্ব পালন করেন। সে সময় কোটচাঁদপুর থেকে কয়েক ড্রাম বাংলা মদ উদ্ধার করেন তিনি। সাথে আটক করেন কালীগঞ্জের এক জনৈক্য ব্যক্তিকে। আটকের পর বাংলা মদসহ ওই ব্যক্তিকে ছেড়ে দিবেন বলে পার্টির সাথে ২ লাখ টাকা চুক্তি করেন। কিন্তু টাকা না দেয়ায় তিনি বাংলা মদ গায়েব করে দেন।  আর তাকে পাঠান জেল হাজতে।

গত সোমবার সকাল ৭ টার দিকে ঝিনাইদহ বাইপাস থেকে দারোগা রফিক ও হাসান কালীগঞ্জের ৪ মহিলার কাছ থেকে ৪৭০ পিচ ভারতীয় শাড়ি উদ্ধার করেন। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত ডিবি পুলিশের অফিসে এ সংক্রান্ত কোন সিজার লিষ্ট জমা হয়নি। জমা দেয়া হয়নি উদ্ধার হওয়া শাড়ি।

সূত্র জানায়, যে ৪ মহিলার কাছ থেকে তারা শাড়ী উদ্ধার করেছেন তারা প্রতি মাসে ডিবি পুলিশকে ২ হাজার টাকা করে দিয়ে থাকেন।

বিভিন্ন সময়ে এ দারোগা দম্ভোক্তি প্রকাশ করে থাকেন যে, তিনি আর থানার দারোগা নন, এখন ডিবির দারোগা। যার কারনে ঘুষের ডিমান্ডও তার বেড়েছে কয়েকগুন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে দারোগা রফিক বলেন, আমি তো সেদিন ছিলাম না। আবার কখনো বলেন, অসুস্থ ছিলাম, এ ব্যাপারে কিছু জানিনা।

শাড়ী উদ্ধারের বিষয়ে ডিবির ওসি এম এ হাসেম খান জানান, এ ধরনের কোন খবর তার কাছে নেই। গত সোমবার সকালে ঝিনাইদহ বাইপাস থেকে এসআই রফিক ৪ মহিলার কাছ থেকে ৪৭০ পিচ ভারতীয় শাড়ী উদ্ধার করেছে, একদিন পরও তা সিজারলিস্ট হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের তো কত বাহিনী আছে, কারা ধরেছে, তা বলতে পারবো না। কোন কিছু উদ্ধার হলেই ডিবির নাম হয়।


এ ক্যটাগরির আরো খবর..