ঈদুল ফিতর উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ই এপ্রিল সোমবার উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদে ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য কাজী সিরাজুল ইসলাম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২০০ (দুইশত) দুঃস্থ সদস্যদের মাঝে শাড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোঃ মতিয়ার রহমান খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু,
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ,
মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, ইউনিয়নের ইউ.পি সদস্য, আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ দবির হোসেন খাঁন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।