× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি(প্রদীপ সাহা)

সাপাহারে প্রতিবন্ধী নারী ধর্ষিত, ধর্ষক আটক

ACP
হালনাগাদ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
প্রতিবন্ধী নারী ধর্ষিত, ধর্ষক আটক

নওগাঁর সাপাহারে বাক প্রতিবন্ধী এক আদিবাসী নারী ধর্ষিত হওয়ায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শুকরইল আদিবাসী পাড়ার জৈনক নিতাই মোশাহার এর স্ত্রী (৩০) প্রতিদিনের ন্যায় গত শনিবারে গ্রামের অদুরে রতনডাঙ্গা মাঠে একটি আম বাগানে গরুর জন্য ঘাঁস কাটতে যায়।

এসময় দুপুর সাড়ে ১২টার দিকে ফাঁকা মাঠে একা পেয়ে পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা মফিজুল (৫১) ওই বাক প্রতিবন্ধী (বোবা) মেয়েকে পাটের শাক দেবার ইশারায় কাছে ডাকে। তার ইশারায় মেয়েটি সরল বিশ্বাসে তার নিকট এলে সে তাকে একা পেয়ে ঝাঁপটে ধরে একটি ড্রেনে ফেলে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়।

এসময় মেয়েটি বাড়িতে এসে পরিবারকে ইশারায় বোঝানোর চেষ্টা করে, ঘটনা চক্রে ধর্ষক এসময় ঐ বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময় মেয়েটি ঐ ধর্ষককে দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেয় এবং ইশারায় তাকে ধর্ষনের কথাটি গ্রামবাসীকে জানালে, ধর্ষক সেখান থেকে দ্রুত চলে যায়।

এবিষয়ে গত রোববারে ধর্ষিতার স্বামী নিতাই মোশাহার ও ধর্ষনের শিকার তার স্ত্রী সাপাহার থানায় এসে ধর্ষক মফিজুলের বিরুদ্ধে এজাহার দাখিল করলে ঐদিন সন্ধ্যায় পুলিশ ধর্ষক মফিজুল হক মফিকে আটক করে থানায় নিয়ে আসেন। এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন যে, বোবা মেয়েটির ইশারা অনুযায়ী ওই ব্যক্তিই তাকে ধর্ষন করেছে বলে প্রতিয়মান হয়।

তাদের দেয়া এজহার মতে ধর্ষক মফিজুল হক মফির বিরুদ্ধে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন আইনে (০৩) ৯ (১) ৩০ ধারা রুজু করে মামলা দায়ের করে সোমবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়। ধর্ষক মফিজুল সাপাহার উপজেলার আইহাই দিঘীপাড়া গ্রামের আলতাফ হোসেন এর ছেলে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..