× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

সেতুমন্ত্রীর ভাগনের গাড়িতে হামলা

ACP
হালনাগাদ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
সেতুমন্ত্রীর ভাগনের গাড়িতে হামলা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজার সংলগ্ন লাহরির টেক এলাকায় হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন অভিযোগ করে বলেন,বিকেলের দিকে আমার গাড়ির ড্রাইভার আমাকে বাড়িতে নামিয়ে দেয়। এরপর গাড়ি নিয়ে সে তার বাড়ি যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল থেকে হেলমেট পরিচিত দুর্বৃত্তরা আমার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে আমার গাড়ির রেইনশেড ভেঙ্গে যায়। তবে ড্রাইভারের বুদ্ধিমত্তায় আমার গাড়ি ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তিনি অভিযোগ করে আরও বলেন,উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্ধের জের ধরে আমার গাড়িতে হামলা চালানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন বিষয়টি আমি শুনেছি। হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করলে চেয়ারম্যানের গাড়ির আয়না ভেঙ্গে যায়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী বাজারের টোল আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দোকান ভাঙচুর সহ উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..