× Banner
সর্বশেষ
চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনে বাংলা নববর্ষ ১৪২৯ উদ্‌যাপন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনে বাংলা নববর্ষ

ভারতের মুম্বাইস্থ বাংলাদেশ উপহাইকমিশনে বাংলা নববর্ষ এবং বর্ষবরণ ১৪২৯ উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়। বর্ষবরণ উপলক্ষ্যে ১লা বৈশাখ ১৪২৯ (বাংলা) এবং ১৪ এপ্রিল ২০২২ (খ্রিঃ)-এ উপ-হাইকমিশন প্রাঙ্গণে এক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। মুম্বাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ, ভারতীয় বাঙালি, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান ও প্রতিনিধিগণ, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির প্রতিনিধি, ভারতীয় নৌবাহিনী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্ষবরণ অনুষ্ঠানের প্রারম্ভে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার চিরঞ্জীব সরকার আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অতিথিদের উদ্দেশে দেয়া স্বাগত বক্তব্যে তিনি বাংলা নববর্ষ উদ্‌যাপনকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের একীভূত হওয়ার এক সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব হিসেবে অভিহিত করেন। বাংলা বর্ষবরণকে বাঙালি সংস্কৃতির এক আবহমান কৃষ্টি হিসেবেও তিনি উল্লেখ করেন।

এরপর নৃত্তাঞ্জলি-নামক স্থানীয় সাংস্কৃতিক সংঘ কর্তৃক এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আয়োজনে শিল্পীরা বৈশাখীর গানে গানে এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বর্ষবরণের এ অনুষ্ঠানে বাংলাদেশে প্রচলিত পিঠা, বিভিন্ন ধরনের নিরামিষ ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এ আয়োজনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং এ মনোজ্ঞ আয়োজনের জন্য বাংলাদেশ উপহাইকমিশনকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..