× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

পর্নোগ্রাফি মামলায় বিজিবি’র চাকুরিচ্যুত সদস্য রিমান্ডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬

নেত্রকোনা প্রতিনিধিঃ পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার বিজিবি’র চাকুরিচ্যুত সদস্য আমিনুল ইসলাম মাসুমকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নেত্রকোনা আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর কবির শিপন এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা শাহনুর এ আলম, আসামি আমিনুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, সদর উপজেলার ফটিকা বাজারে স্টুডিও ব্যবসার আড়ালে বিজিবি’র চাকুরিচ্যুত সদস্য আমিনুল ইসলাম মাসুম ছবি তুলতে আসা কিশোরীদের নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিলো।

গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে। পরে পয়লা মার্চ জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..