× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি(প্রদীপ সাহা)

সাপাহারে বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
সাপাহারে বর্ণ্যাঢ্য মঙ্গল শোভাযাত্রা

আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা চত্ত্বরে এসে মিলন মেলায় পরিনত হয়।

শোভাযাত্রায় উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মজিলা কলেজ,সাপাহার ডিগ্রী কলেজ,পাইলট উচ্চ বিদ্যালয়,ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়,মডেল সরকারি প্রাথদিক,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাপাহার ক্যাডেট একাডেমি’র ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে।

এর পাশাপাশি শোভাযাত্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মহিষের গাড়ী ও ঘোড়ার আগোমনে মুখরিত ছিলো মঙ্গল শোভাযাত্রা।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..