× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

কুুড়িগ্রামে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ-ফসলি জমি ও ঘরবাড়ি

ACP
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
কুুড়িগ্রামে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন

কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যস্থল দিয়ে বয়ে যাওয়া ধরলা নদী থেকে ইজারা ছাড়াই অবাধে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে । প্রভাবশালীরা অবাধে বালু উত্তোলন করছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার এবং বাঁধ, ফসলি জমিসহ ঘরবাড়ি হুমকিতে পড়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সদরের ২নং হলোখানা   ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ধরলা নদী থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বাংটুরঘাট, মরাকাটা নদী, খইরুল্লাপুর, চন্দনপাট, লক্ষীকান্তঘাটসহ বিভিন্ন স্থানে ধরলার তীরবর্তীতে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে অবাধে বালু তুলছেন।
শুধু তাই নয়, ধরলা নদীর তীর থেকে এক্সভেটর মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টর দিয়ে আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে ধরলার তীরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। ফলে যেকোন সময় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
 ধরলার তীরবর্তী বাসিন্দা আব্দুর রহমান  খন্দকার, মজিবর রহমান, শাহাদাত আলী, মিথুন ও রিপন খন্দকারসহ কয়েকজন জানান, প্রভাবশালী মাটি ও বালু ব্যবসায়ীরা অনুরোধ সত্ত্বেও বালু ও মাটি কাটা অব্যাহত রেখেছেন। সারা দিনরাত ট্রাক্টরে মাটি ও বালু পরিবহন করায় গ্রামীণ সড়কগুলো ধসে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার বালু তোলার কারণে ধরলা নদীর তীরবর্তী ফসলি জমি ও বাড়িঘর হুমকির মুখে পড়েছে।
তারা আরও বলেন, প্রভাবশালী বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করে প্রতিকার মেলেনি। মাঝে মাঝে প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ অবস্থা বিরাজ করলে আগামী দু’তিন বছরের মধ্যে ধরলার পাশের ফসলি জমি, ভিটে ও বাড়িঘর ধসে নদগর্ভে বিলীন হবে।
 ট্রাক্টর চালকরা জানায়, তারা প্রতি ট্রাক্টর ৩০০ টাকা থেকে ৪০০ টাকা করে বালু কেনে।
এরপর বিভিন্ন এলাকায় প্রতি ট্রাক্টর বালু ১০০০-১৪০০ টাকা দরে বিক্রি করে তারা।
জানা যায়, প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ট্রাক্টরে বালু পরিবহন করা হয়। প্রতিটি ট্রাক্টর প্রতিদিন কমপক্ষে ৬-৮ বার করে বালু নিয়ে যায়।
ভেরভেরী  গ্রামের এক কৃষক জানায়, এখানে বালু উত্তোলনের ফলে আমাদের অনেক ফসলি জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানান, অবৈধ বালু উত্তোলন বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।
কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, হলোখানা ইউনিয়নে এর আগে কয়েকবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলাম। আবারও যদি অবৈধ বালু উত্তোলন করে থাকে আমার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ঠিকানা দেন ব্যবস্থা নেব। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধের আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..