× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

  নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

কোম্পানীগঞ্জে চিংড়িতে জেলি, এক মাছ ব্যবসায়ীকে জরিমানা

ACP
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় এক ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোয় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল আমিনের নেতৃত্বে উপজেলার বসুরহাটের মাছ বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান নির্দেশে বাজার মনিটরিং করা হয়।

এসময় বসুরহাটের মাছ বাজারে চিংড়িতে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মাছ ব্যাবসায়ী সাহাব উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।  পরে জেলি প্রয়োগকৃত মাছগুলো বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..