× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

রাজধানীতে বৈসাবির বর্ণাঢ্য আয়োজন

ACP
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে আসে বৈসাবি

আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে আসে বৈসাবি। পর পর দু’বছর কোভিডের বিপর্যয় পেরিয়ে এবার রাজধানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবি উদযাপন করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বৈসাবি উপলক্ষ্যে আগামীকাল ১২ এপ্রিল সকাল ৮.৩০ টায় ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হবে।

বৈসাবির এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রধান এ সামাজিক উৎসবটি পালন করে আসছে পার্বত্য চট্টগ্রামের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।

এবারের বৈসাবি উপলক্ষ্যে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলার ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকভাবে উদ্‌যাপন করবে।


এ ক্যটাগরির আরো খবর..