× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বাংলাদেশের কোন মন্ত্রীর মন্ত্রীত্ব নেই,সব মন্ত্রীর মন্ত্রী হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা: আ স ম আব্দুর রব

ACP
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০২২
সব মন্ত্রীর মন্ত্রী হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের কোন মন্ত্রীর মন্ত্রীত্ব নেই। সব মন্ত্রীর মন্ত্রী হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ যে এক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা,এ ক্ষমতা বাতিল করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, এখন বলতেছে ঢাকা শহরে যানজট কমানোর জন্য সাবওয়ে করবে। আকাশ থেকে পানির ভিতর পর্যন্ত কোটি টাকা উপরে কোন কাজ হলে কমিশন খাওয়ার জন্য ফাইলটা শেখ হাসিনার কাছে চলে যেতে হবে।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর এফপিএবি হল রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বতিনি এসব কথা বলেন।

জেএসডি সভাপতি রব বলেন,অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। জাতীয় সরকারের যে দাবি আমরা করতেছি। এ সরকার জনগণ চাই কিনা? প্রয়োজনে গণভোটে যেতে হবে। হতদরিদ্র মানুষের পেটের আগুন নিভছে না। অথচ দেশে সরকার বলে বেড়াচ্ছে জাতি স্বয়ং সম্পন্ন।

তিনি বলেন, ঊনি বলতেছে উন্নয়নের গণতন্ত্র। পৃথিবীতে আমি বই পুস্তক খুঁজে কোথাও উন্নয়নের গণতন্ত্র এ শব্দ পাইনি। উন্নয়নের গণতন্ত্র মানে ১০০টার কাজ ১লক্ষ টাকা দিয়ে করাবা। সে টাকা চুরি করে বিদেশে পাচার করবা। কানাডাতে বেগম পাড়া করবা। এটার নাম হলো উন্নয়নের গণতন্ত্র।

রব আরও বলেন,পৃথিবীর বহু দেশে ন্যায়পাল আছে। আমাদের সংবিধানে ৭২সনের সরকার ন্যায়পালের পবিশন রেখেছে। কিন্তু ন্যায় পাল দেয়নি। কারণ রাষ্ট্রের এ টু জেড একেবারে ভিক্ষুক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই ন্যায়পালের কাছে জবাবদিহি করতে হবে। এমন একটি ব্যক্তি আমরা নিয়োগ দেয়নি। ন্যায় পাল নিয়োগ করতে হবে। জাতীয় সরকার বুঝতে হবে। জাতীয় সরকার ছাড়া সমাজের সর্বস্তরের মানুষকে অংশ গ্রহণ করানোর জন্য জাতীয় সরকার ছাড়া কোন বিকল্প ব্যবস্থা নেই।


এ ক্যটাগরির আরো খবর..