× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ফরিদপুর ব্যুরো(আবু নাসের হোসেন)

ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তের হামলায় নিহত দুই, আহত-১

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
ফরিদপুরের ভাঙ্গায় দুর্বৃত্তের হামলায় নিহত দুই

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিন আরোহীর উপর দুর্বৃত্তরা হামলায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর আরোহী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১টার দিকে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলযোগে সোলেমান শরীফ (৩৫), কামরুল মাতুব্বর (৪০) ও আমিনুল মাতুব্বর (৪০) তাদের বাড়ী জান্দি গ্রামে ফিরছিলেন। বাজার পার হতেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাতাড়ি কোপায়।
এ সময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুতর আহত অপর দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত সোলেমান তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের গোপাল শরীফের পুত্র। নিহত কামরুল মাতুব্বর, অপর আহত আমিনুল মাতুব্বর এদেরও গ্রামের বাড়ি তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয়রা বিষয়টিকে এলাকার দুই গ্রুপের আধিপত্য বিস্তার থেকে হয়েছে বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..