× Banner
সর্বশেষ
পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

ভূরুঙ্গামারীতে শিংঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগে প্রতিবাদে প্রতিবাদ সভা

ACP
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
মিথ্যা অভিযোগে প্রতিবাদে প্রতিবাদ সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিংঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর অপপ্রয়াসে প্রতিবাদ সমাবেশ করেছে ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিংঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান। তিনি বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রমূলক কতিপয় মাদক ব্যবসায়ী জঙ্গি সংগঠনের মদদপুষ্ট চিহ্নিত দুস্কৃতিকারীদের নেতৃত্বে গৃহিত মানববন্ধনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানকে অচল করে দেওয়ার অপপ্রয়াস ও আমাকে মিথ্যা অভিযোগে ফাসানোর চেষ্টা চালাচ্ছে একটি কু-চক্রী মহল।

তিনি আরও বলেন বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় ব্যক্তি গত ৪ এপ্রিল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দিয়ে আমার বিরুদ্ধে শ্লীলতা হানির মিথ্যা অভিযোগ করে। সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে ৫ এপ্রিল হাফেজ আলী, জমির উদ্দিন, আবু হোসেন ও রুবেলসহ বহিরাগত মাদকসেবীদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে মানববন্ধনের নামে অশালীন ভাষায় গালিগালাজ হুমকি-ধামকি ও মার-ডাং এর পরিবেশ সৃষ্টি করে।

আমি ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার উপর আনীত মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি । প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিংঝাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল করিম মিয়া, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য প্রতিবাদ সমাবেশে উক্ত প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ, এসএমসির সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। তারিখ : ০৬|০৪|২০


এ ক্যটাগরির আরো খবর..