× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

সাত কলেজের শিক্ষার্থীরা একসময় সবার চেয়ে এগিয়ে থাকবে -সুপ্রিয়া ভট্টাচার্য্য

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজে প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করছি। সাত কলেজের শিক্ষার্থীরা একসময় সবার চেয়ে এগিয়ে থাকবে। জানালেন সাতটি কলেজের নতুন সমন্বয়ক ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সুপ্রিয়া ভট্টাচার্য্য।

আজ মঙ্গলবার(৫ এপ্রিল) সমন্বয়কের দায়িত্ব পাওয়ার পর তিনি এসব জানান। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সমন্বয়কের দায়িত্ব পান অধ্যাপক সুপ্রিয়া।

দায়িত্ব পেয়ে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন। এ নিয়ে তিনি বৈঠক করেছেন সংশ্লিষ্টদের সঙ্গে।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল ইংরেজি বিভাগের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষরা সভা করব। পর্যায়ক্রমে বাংলা, দর্শনসহ অন্যান্য বিভাগের সঙ্গে সভা করা হবে।

সাত কলেজের পূর্ববর্তী সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকারের শুরু থেকে চলতি বছরের ২৪ মার্চ পর্যন্ত সমন্বয়কের দায়িত্ব পালন করেন। অবসরের কারণে সাত কলেজের সমন্বয়কের পদটি শূন্য হয়। এ নিয়ে গত ২৯ মার্চ সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বৈঠক হয়। পরে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে সাত কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে তিনিই সাত কলেজের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ও পুরনো সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। মূলত প্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাত কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য স্কাউট আন্দোলনের মাধ্যমে দেশের শিশু, কিশোর ও যুবকদের সুসংগঠিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন।ক্যাম্পাসে ছাত্রী ও সহকর্মীদের কাছে শান্ত, উদ্যমী ও ধৈর্যশীল একজন নারী হিসেবে পরিচিত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। মাতৃত্বের কোমলতা আর মানসিক জোর নিয়ে বেঁচে থাকার প্রাণশক্তিতে ভরা একজন শিক্ষক।

১৯৮০ সালে এসএসসি ১৯৮২ সালে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১০ম বিসিএসে সরকারি কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন সুপ্রিয়া ভট্টাচার্য। তারপর যান হাজী মুহাম্মদ মহসিন কলেজে, পরে চট্টগ্রাম কমার্স কলেজে, তারপর চট্টগ্রাম সিটি কলেজে, আবার চট্টগ্রাম কমার্স কলেজে। সর্বশেষ ইডেন মহিলা কলেজে। বর্তমানে এখানে অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..