× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেক্স

রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা : জার্মানি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
রাশিয়ার ৪০ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা : জার্মানি

ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার ৪০ কূটনীতিককে সোমবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে জার্মানি।

এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বলেন, ইউক্রেনে ভয়ানক যুদ্ধাপরাধ চালাচ্ছে রাশিয়া। বুচায় বেসামরিক লোকজনের ওপর ‘অকল্পনীয় বর্বরতা’ চালিয়েছে রুশ বাহিনী।

বুচার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দাবি করছে রাশিয়া।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ছবি যাচাই-বাছাই করা হচ্ছে। কিয়েভের পাশে যে গণকবরের সন্ধান মিলেছে, এ ব্যাপারেও তদন্ত করা হচ্ছে।

তবে ক্রেমলিন বরাবরই পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..