× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

রাস্তার বেহাল দশা, মেরামতের দায়িত্ব কার

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

দয়াগঞ্জ-যাত্রাবাড়ি-সায়েদাবাদ ফ্লাইওভার ঘুরে এসে মোঃ আবুল হোসেন : রাজধানী ঢাকার দয়াগঞ্জ চৌরাস্তার মোড় থেকে দয়াগঞ্জ বাজার মোড়, যাত্রাবাড়ি লেগুনা স্ট্যান্ড, দয়াগঞ্জ বাজার মোড় থেকে সায়েদাবাদ ফ্লাইওভার পর্যন্ত রাস্তাগুলোর বেহাল দশা।

এ রাস্তাগুলোর বিভিন্ন অংশের পিচঢালাই উঠে গিয়ে ইঁটের খোয়া পর্যন্ত দেখা যাচ্ছে। নানা ধরনের যানবাহনে চলাচলরত মানুষরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন এসব রাস্তায় চলতে গিয়ে। তারা অভিযোগ করে বলেন,

ঢাকাকে দুটি সিটি করপোরেশনে ভাগ করা হয়েছে, ঢাকাবাসীর কল্যাণে। ঢাকার মানুষ ভালো সুযোগ-সুবিধা পাবে সেই লক্ষে। কিন্তু আমরা কি তা পেয়েছি? যদি পেয়েই থাকি, তাহলে রাস্তাগুলোর এ অবস্থা কেন? এ রাস্তাগুলো মেরামতের দায়িত্ব কার? সিটি করপোরেশনের না সরকারের? সঠিক তদারকির মাধ্যমে এ রাস্তাগুলোর কাজ সমাপ্ত দেখতে চান ভোগান্তির শিকার মানুষরা।


এ ক্যটাগরির আরো খবর..