× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

শিক্ষার মান উন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না -শিক্ষামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
শিক্ষার মান উন্নয়ন

শিক্ষার মান উন্নয়ন না হলে কোন উন্নয়নই টেকসই হয় না। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। এ লক্ষ্যে কারিকুলাম পরিবর্তনের কাজ চলমান রয়েছে। বর্তমান সরকার সাফল্যের সাথে প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা  সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কেরানি  তৈরির শিক্ষা ব্যবস্থা চাননি।  তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে। জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে। আগামীতে শিক্ষার মানোন্নয়নে মেগাপ্রকল্প গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব ব্যবস্থায়  আমাদের সন্তানেরা কতটা অবদান রাখবে তা নির্ভর করবে বিশ্বব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা  পরিবর্তন নিয়ে আসতে পারবো।

এ সময় শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কদম শরীফ বালিকা উচ্চবিদ্যালয় ও নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউট এর  ছাত্রাবাসের  ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ৪৭ নং লালমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

 প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..