× Banner
সর্বশেষ

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০২২
ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ থেকে রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার

জাতীয় নিরাপত্তার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের চারটি দেশ একটি সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে সেই দেশগুলোতে অবস্থিত রাশিয়ার ৪৩ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

জানা যায়, আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্র মঙ্গলবার বিকেলে গুপ্তচরবৃত্তির সন্দেহে এই ৪৩ জন রাশিয়ান দূতাবাস কর্মীকে বহিষ্কারের আদেশ জারি করে।

এই বিষয়ে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস পার্লামেন্টে এমপিদের বলেছেন যে, “এই বহিষ্কার আদেশ আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।”


এ ক্যটাগরির আরো খবর..