× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ২ পুলিশের বিরুদ্ধে মামলা

admin
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা ও মো. আব্দুর রহিম সরকারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগে মামলা হয়েছে।

রোববার (৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার বাসিন্দা লাকী ইয়াসমিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালত মামলাটি নথিভুক্ত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, একটি মামলায় লাকীর স্বামী ফায়েজ আহমেদ ও প্রতিবন্ধী সন্তান দীপুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হয়। অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা গত ২৫ জানুয়ারি (সোমবার) রাতে লাকীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার স্বামী-সন্তানকে ধরে নিয়ে যায় পুলিশ।

পরে উপ পরিদর্শক আব্দুর রহিম সরকার লাকীর মোবাইলে একাধিকবার কল করে ৩০ হাজার টাকা দাবি করেন। এর পরদিন ২৬ জানুয়ারি দুপুরে এসআই রহিমকে ১০ হাজার টাকা উৎকোচ হিসেবে দেন লাকী। এসময় এসআই মাসুদ রানা এসব ঘটনা প্রত্যক্ষ করেন এবং আব্দুর রহিমকে প্ররোচণা দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়ে বক্তব্য জানতে এসআই আব্দুর রহিম ও মাসুদের মোবাইলে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, মামলা দায়ের হওয়া এবং মামলায় উল্লিখিত ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।

আদালতের নির্দেশে মামলা তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এমরান আলী জানান, এ বিষয়ে সন্ধ্যা নাগাদ কোন অফিস নোটিশ তারা পাননি।


এ ক্যটাগরির আরো খবর..