× Banner
সর্বশেষ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

রাশিয়ায় বেতন ছাড়াই পড়ার ব্যবস্থা ইউক্রেন ছাড়া শিক্ষার্থীদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ইউক্রেন ছাড়া শিক্ষার্থীদের

এক মাসের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পরেই বিপাকে পড়েন ইউক্রেনে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীরা। ইউক্রেন ছেড়ে নিজের দেশে ফিরে যেতে বাধ্য হন তারা। মাঝপথেই বন্ধ হয়ে যায় পড়াশোনা। সেই সকল ইউক্রেন ছাড়া পড়ুয়াদের জন্য বেতন ছাড়াই পড়ার ব্যবস্থা করতে চলেছে রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে অধ্যয়নরত মেডিকেল শিক্ষার্থীরা কোনো এন্ট্রান্স পরীক্ষা ছাড়াই রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হতে পারে। রাশিয়ায় পড়াশোনা করতে গেলে আলাদা করে কোনো বেতনও দিতে হবে না।

ইতিমধ্যেই ইউক্রেন থেকে ১৪০ জন ভারতীয় পড়ুয়া পাড়ি দিয়েছেন মলদোভায়। ইউক্রেনের প্রতিবেশী এই দেশে তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তিও হয়ে গেছেন। একই পথে হাঁটতে চলেছে রাশিয়াও। ভারতীয়দের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে রাশিয়া। বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতাদেরও অনুরোধ করা হয়েছে তারা যেন ভারতীয় পড়ুয়াদের উৎসাহ দেন রাশিয়ায় পড়াশোনা করার জন্য।

বর্তমানে প্রায় ১৬ হাজার ভারতীয় পড়ুয়া রাশিয়ার বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করছেন। রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষভাবে উৎসাহিত করার জন্য অনলাইন মিটিংয়ের ব্যবস্থাও করছেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি নিতে চায় রুশ বিশ্ববিদ্যালয়গুলো।


এ ক্যটাগরির আরো খবর..