× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক

হুয়াওয়ে মেটবুক ডি১৫ এখন দেশের বাজারে

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
হুয়াওয়ে মেটবুক ডি১৫

চীনা বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ের তৈরি সর্বশেষ নোটবুক হুয়াওয়ে মেটবুক ডি১৫ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এই নোটবুকটিতে ইনটেলের ১১তম জেনারেশন কোর-টিম প্রসেসর ব্যবহার করায় আগের যেকোনো প্রজন্মের তুলনায় স্মার্ট এই ডিভাইসটি অধিকতর উন্নত পারফর্মেন্স এবং ফিচারসমৃদ্ধ। তরুণ-তরুণী ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি হুয়াওয়ে মেটবুক ডি১৫-এ ভার্চুয়াল ক্লাস থেকে শুরু করে মাল্টিমিডিয়ার ব্যবহারসহ সকল পরিস্থিতিতেই অসাধারণ পারফরম্যান্স ও অভিজ্ঞতা পাওয়া যাবে।
হুয়াওয়ে মেটবুক ডি১৫-তে আগের তুলনায় আরও বেশি শক্তিশালী প্রসেসরের সাথে দ্রুত গ্রাফিক্স প্রসেসিং ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এতে সম্পূর্ণ নতুন ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স কার্ড যুক্ত করা হয়েছে। এছাড়াও, এতে যুক্ত হওয়া মাল্টি-স্ক্রিন কোলাবোরেশন, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার, ডুয়েল-অ্যান্টেনা ওয়াই-ফাই ৬ এবং রিভার্স চার্জিংয়ের মতো উদ্ভাবনী সব প্রযুক্তিগুলো নোটবুক ব্যবহারকারীদের অধিকতর উন্নত অভিজ্ঞতা প্রদান করবে।
ভিউয়িংয়ের ক্ষেত্রে সমৃদ্ধ সিনেমাটিক অভিজ্ঞতা দিতে ৮৭% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিওসহ হুয়াওয়ের নতুন মেটবুকটিতে একটি ১৫-ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে একীভূত রয়েছে। যার ক্লাসিক স্পেস গ্রে বা মিস্টিক সিলভার কালারওয়ের মেটাল বডির মিনিমালিস্ট ডিজাইনে রয়েছে হুয়াওয়ের ‘পিওর শেপ’ ডিজাইন দর্শনের সঠিক প্রতিফলন।
গুণগত মান এবং উৎপাদন উৎকর্ষে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ের তৈরি স্লিম ডিজাইনের প্রতিটি মেটবুক ডি১৫-এর ওজন মাত্র এক কেজি ৫৬০ গ্রাম হওয়ায় ভ্রমণের সময় সহজেই এটিকে সঙ্গী হিসেবে নেওয়া যাবে। নোটবুকের সাইডবারে থাকা বিভিন্ন প্রয়োজনীয় পোর্টের বৈচিত্র্যপূর্ণ অবস্থান বেশিরভাগ ব্যবহারকারীর প্রয়োজন মেটাবে।
অত্যাধুনিক ১০এনএম সুপারফিন প্রযুক্তির সাথে নোটবুকটিতে ইনটেল কোরটিএম ১১তম প্রজন্মের প্রসেসর ব্যবহার করায় এই পিসিটি শুধুমাত্র কাজ করার উপযুক্ত ডিভাইসই নয় সেইসাথে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবেও ব্যবহার করা যাবে।
দৈনন্দিন ব্যবহারকে স্বাচ্ছন্দ্যময় করতে এতে পূববর্তী প্রজন্মের নোটবুকগুলো তুলনায় দ্রুতগতির কোয়াড কোর এইট-থ্রেড প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স কার্ড যুক্ত করা হয়েছে। নতুন নোটবুকটিতে পঠন এবং লেখার কাজ দ্রুততার সাথে করার জন্য এতে ১৬জিবি পর্যন্ত ডিডিআর৪ ডুয়েল-চ্যানেল মেমরি, এবং সেইসাথে একটি এনভিএমই পিসিআইই এর একটি উচ্চগতির এসএসডি রয়েছে। যা পুরো সিস্টেমটির কার্যক্ষমতা আরও বহুগুণে বাড়িয়ে দেবে। বিরতিহীন কাজে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য এতে একটি ডুয়েল-অ্যান্টেনার ওয়াই-ফাই ৬ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যুক্ত রয়েছে।
এক ট্যাপে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সুবিধাকে হাতের নাগালে নিয়ে আসতে এতে হুয়াওয়ের উন্নত শেয়ার সুবিধা সংযুক্ত করা হয়েছে। এখন স্মার্টফোনকে সহজেই হুয়াওয়ে মেটবুক ডি১৫-এর সাথে যুক্ত করে এর সাথে সন্নিবেশীত অন্যান্য ডিভাইসগুলো সহজে ব্যবহার করা যাবে। সেইসাথে, একই সময়ে কমপক্ষে তিনটি সক্রিয় মোবাইল অ্যাপ ব্যবহার ক্রস-ডিভাইসের সর্বাধিক সুবিধা নিশ্চিত করবে।
হুয়াওয়ের সুপারচার্জ-টিম সমর্থিত হুয়াওয়ে মেটবুক ডি১৫-এর এসি অ্যাডাপ্টার ডিভাইসগুলোকে দ্রুত চার্জ করবে। এমনকি মেটবুকটি বন্ধ থাকা অবস্থায়ও রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, হুয়াওয়ের সর্বাধুনিক সব প্রযুক্তি যেমন ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, রিসিজড ক্যামেরা এবং অন্যান্য উন্নত ফিচারসমৃদ্ধ হুওয়াওয়ে মেটাবুক ডি ১৫-কে অধিকতর ব্যবহারকারীবান্ধব ডিভেইসে রুপান্তর করেছে।


এ ক্যটাগরির আরো খবর..