× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

নিউজ ডেস্ক

জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে উন্নয়নে ভূমিকা রেখে চলেছে র‍্যাব -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ মার্চ, ২০২২
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৮ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু র‍্যাব সদস্যদের বিরুদ্ধে যাঁরা স্যাংকশন দিলো, তাঁদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। বিশেষ করে আমেরিকায় এই ব্যবস্থা নেই। তাঁরা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে। ওইসব অপরাধীদের দেশে ফেরাতে বারবার যোগাযোগ করেও তা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব আজ মাদকব্যাধিতে আক্রান্ত। র‍্যাবের ধারাবাহিক অভিযানে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে। চরমপন্থীরা আত্মসমর্পণ করেছে এবং তাদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। জলদস্যুরা আত্মসমর্পণ করে এখন পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করছে। আমাদের দুর্ভাগ্য যে ইসলাম একটি শান্তিপূর্ণ ধর্ম, কিন্তু জঙ্গিবাদের মাধ্যমে এই শান্তি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের দ্রুত শনাক্ত করে র‌্যাব তাঁদের আইনের আওতায় এনেছে।

তিনি বলেন, রোজা সামনে রেখে কিছু মজুদদার নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে। র‍্যাব নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মধ্য দিয়ে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করছে।

পরে প্রধানমন্ত্রী র‍্যাবের বিভিন্ন অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..