× Banner
সর্বশেষ
প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বঙ্গবন্ধুর ফুপাতো ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০২২
বঙ্গবন্ধুর ফুপাতো ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুপাত ভাই বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্ধা মরহুম সৈয়দ আউয়াল হোসেনের স্ত্রী ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র মা উম্মে সালমা বেগম (৮৫) বার্ধক্যজনিত কারনে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আতিœয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ নাঠৈ গ্রামে তাদের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যু সংবাদ শুনে শনিবার সকালে ওই বাড়িতে ছুটে যান জাতির পিতার ভাগ্নে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) ও বঙ্গবন্ধুর দৌহিত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। তারা মরহুমার পরিবারের সদস্যদের শান্তনা দেন।

জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল-১ ও ২ নং আসনের সাবেক এমপি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বরিশাল জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সংযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমার আতœীয় স্বজন ও এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..