× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

নিউজ ডেস্ক

ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০২২
সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোম্পানি কমান্ডারদের মধ্যে স্যালুট ও মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়।

পরে বিজিবি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফের হিলি বিওপির কোম্পানি কমান্ডারকে। কিছু সময় পর বিএসএফও শুভেচ্ছার মাধ্যমে মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি বিওপির বিজিবিকে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেন তারা। সেখানে উপস্থিত ছিলেন বিজিবি-বিএসএফের নারী সদস্যরা।

বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইয়াছিন আলী জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..