× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

আব্দুল আউয়াল স্টাফ রিপোর্টেরঃ ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে রাতে নূরুন্নবী বাদী হয়ে ১৪ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানার একটি লিখিত এজাহার দিয়েছেন।

এজাহারে বলা হয়, পূর্ব গোয়ালপাড়া এলাকায় ৭৯৮ সিএসের ৬৭৫১ নম্বর দাগে ৩০ শতক ও এসএর ৬৭২৭ নম্বর দাগে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ভোগদখল করে আসছিল নূরুন্নবী। এদিকে হঠাৎ করে ঐ দুই দাগের ৮০ শতক জমি নিজের দাবি করে আসছিল মামলার আসামী আবু ফয়সাল।

এই বিরোধকে কেন্দ্র করে আদালতে বাটোয়ারা মামলাও চলমান রয়েছে এবং ঐ জমিতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও আদালত বাটোয়ারা মামলার রায় না দেয়া পর্যন্ত ঐ জমিতে কোন ধরনের স্থাপনা না তুলতে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবু ফয়সালের নেতৃত্বে তার লোকজন লাঠিসোটা ও ধারালোর অস্ত্র নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নূরুন্নবীর ঐ জমি দখল করার চেষ্টা করে। এসময় আবু ফয়সাল ও তার লোকজন মিলে ঐ জমির উপর রোপনকৃত আম, কাঠাল, মেহগনি গাছ কেটে ফেলে এবং জমির ঘেরা ভেঙে ফেলে। সে সময় নূরুন্নবী ও তার লোকজন বাঁধা দিতে গেলে আবু ফয়সালের লোকজন তাদের মারপিট করে।

এত জাহাঙ্গীর আলম, রনি ও তোফাজ্জল আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ উপস্থিত হলে আবু ফয়সাল ও তার লোকজন পালিয়ে যায়।

নূরুন্নবী বলেন, দুই দাগের ৮০ শতক জমি ক্রয় করা সম্পত্তি। এখন জোরপূর্বকভাবে লোকজন নিয়ে এসে আবু ফয়সাল ও তার লোকজন দখলের চেষ্টা করে। এরফলে এই জমিতে আদালত থেকে নিষেধাজ্ঞা জারী করা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমি দখলের চেষ্টা করে এবং আমার লোকজন বাঁধা দিলে তাদেরকে মারপিট করাসহ জমির গাছ এবং ঘেরা নষ্ট করে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, জমি দখলের চেষ্টার একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অভিযুক্ত আবু ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..