× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ঘের মালিককে মারপিট করে চিংড়ী ঘেরের বাসা পুড়িয়ে ভষ্মিড়ীভূত করে দিয়েছে প্রতিপক্ষরা

ACP
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০২২
চিংড়ী ঘেরের বাসা পুড়িয়ে ভষ্মিড়ীভূত

খুলনার পাইকগাছায় ঘের মালিককে মারপিট করে চিংড়ী ঘেরের দুটি বাসা পুড়িয়ে ভষ্মিভুত করে দিয়েছে প্রতিপক্ষরা। ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া। এব্যাপারে ঘের মালিক শেখ আনারুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নামে থানায়
মামলা করেছেন।
উপজেলার সুরনাল ও নোয়ালতলা মৌজায় অবস্থিত ৭শ বিঘা চিংড়ী ঘের অবস্থিত। যার মধ্যে স্থানী গফুর সরদার ,কাদেররা
চলতি বছর উক্ত ঘের দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা নিয়ে চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও স্থানীয়
গফুর সরদারদের মধ্যে চলতি বছর বিরোধ লেগে আছে।

এমন কি ১৪৪ ধারাও তারা মানছেনা বলে অপর পাটনার নির্মল মজুমদার জানান। শেখ আনারুল ইসলাম জানান, এ মৌজায় ৭শ বিঘা চিংড়ী ঘের পার্টনারশীপ নিয়ে আমি ও নির্মল মজুমদার যৌথভাবে পরিচালনা করে আসছি। তারা ঘের দখল করতে না পেরে বুধবার সকালে আমাকে মারপিট করে ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে। ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া।

প্রতিপক্ষ গফুর সরদার বলেন, আমাদের জমি জোর পুর্বক ঘের মালিক দখল করে রাখছে। যা উদ্ধারের চেষ্টা করছি। আমাদের ফাঁসানোর জন্য নিজেদের বাসায় নিজেরা আগুন লাগিয়েছে। পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন ,ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..