× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদরে টিসিবি’র পণ্য বিতরণ শুরু

ACP
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০২২
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০মার্চ) সদর উপজেলার হলোখানা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে পণ্য বিতরণ কর্মসূচি শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, সদর সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমৃখ।

হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, রমজান উপলক্ষে স্বল্প মূল্যে হলোখানার ৩ হাজার ৬’শ ৮টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। তবে এলাকায় গরিব মানুষের সংখ্যা বেশি কার্ডের পরিমাণ বাড়ানো হলে আরও বেশিসংখ্যক মানুষ পণ্য পেতেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম জানান, আজ হলোখানা ইউনিয়নে ২৬০১ জন উপকারভোগীসহ কুড়িগ্রাম জেলায় ৪২জন ডিলারের মাধ্যমে ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ২ লক্ষ ৭৭ হাজার ৮৮০ জন উপকারভোগীর কাছে দুই পর্যায়ে স্বল্পমূল্যে প্রতিজনকে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিতরণ করা হবে। এতে প্রথম পর্যায়ে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিতরণে ৪৬০টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ছোলা বিতরণে অতিরিক্ত ১০০টাকাসহ মোট ৫৬০টাকা খরচ হবে ফ্যামিলি কার্ডধারীদের।

কুড়িগ্রাম পৌরসভাসহ ২২টি পয়েন্টে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। যারা পণ্য ক্রয়ে অনুপস্থিত থাকবে এবং আগ্রহী না হলে উপস্থিত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্যাকেজগুলো বিক্রয় করা হবে। বিতরণ কার্যক্রম পরবর্তী ১০দিনের মধ্যে সম্পন্ন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..