× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

মেহেরপুরে স্থল বন্দরের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর :মেহেরপুরে স্থল বন্দরের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরাম। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর শহরের নতুনপাড়া স্কুল মোড় থেকে একটি বিশাল মৌন মিছিল বের করা হয়।

মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও পেট্রো বাংলার বোর্ড ডিরেক্টর এম.এ.এস ইমন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হোটেলবাজার তিন রাস্তার মোড়ে পৌঁছে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মৌন মিছিলে অংশ গ্রহণ ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা সৈনিক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন প্রমুখ। বানিজ্যিক জেলা গঠনের লক্ষ্যে বক্তারা মেহেরপুরে স্থলবন্দর দাবী করেন।


এ ক্যটাগরির আরো খবর..