× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেস্ক

সাপাহারে ১৫ হাজার ৪শ’ ৫৩টি পরিবারে টিবিসির পণ্য ভূর্তকি মূলে দিতে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০২২
সাপাহারে ১৫ হাজার ৪শ’ ৫৩টি পরিবারে টিবিসির পণ্য ভূর্তকি মূলে দিতে সংবাদ সম্মেলন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভূর্তকি মূলে নিন্ম আয়ের মানুষের নিকট টিবিসির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড সর্বসাধারণকে অবহিতকরণের লক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আায়োজনে শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রালয় কর্তৃক সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিস্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট আসন্ন পবিত্র রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝিতে মোট ২বারে টিবিসির পণ্য বিক্রয় করা হবে বলে জানান।

এরই অংশ হিসেবে সাপাহার উপজেলার ১৫ হাজার ৪শ’ ৫৩টি নিন্ম আয়ের পরিবারের নিকট নিত্য প্রয়োজনীয় টিবিসির পণ্য ভূর্তকি মূলে বিক্রয়ের বিষয়টি সংবাদ সম্মেলনে জানান।

রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম পর্যায়ে একজন ব্যাক্তি ২ কেজি চিনি, ২ কেজি মশুরডাল, বোতলজাত সয়াবিন তেল ২ লিটার ৪৬০ টাকায় কিনতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..