× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি(প্রদীপ সাহা)

সাপাহারে জাতির পিতা ও জাতীয় শিশু দিবস উদযাপন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
জাতির পিতা ও জাতীয় শিশু দিবস উদযাপন

নওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
বঙ্গবন্ধু’র প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি,আলোচনা সভা ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ওজিরো পয়েন্ট স্বাধীনতার মুক্ত মঞ্চে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন,
উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সমাজসেবক নুরল হক মাষ্টার সহ উপজেলার
সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে উপজেলা চত্ত¦রে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই মেলার প্রদর্শনীতে অংশ গ্রহন করেন। বিকেল উপজেলা শিল্পকলার শিল্পীদের নিয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..