× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

রাজনীতিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ নেই’

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

রাজনীতিতে এখন আওয়ামী লীগের কোনো প্রতিপক্ষ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে দৃশ্যত আওয়ামী লীগের সে রকম কোনো প্রতিপক্ষ নেই। যাদের প্রতিপক্ষ হওয়ার কথা ছিল, তারা এখন নানারকম ভয়-ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ভয় এখন ভাইরাসের মতো তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তারা এখন নালিশের দলে পরিণত হয়েছে। নির্বাচন বর্জন করে আন্দোলনে ব্যর্থ হয়ে নালিশের রাজনীতিতে আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, বিএনপি এখন প্রেস ব্রিফিং নির্ভর নালিশের দলে পরিণত হয়েছে। তারা প্রেস ব্রিফিং করে সরকারের বিরুদ্ধে নানা রকম নালিশ করছে। তারা ঠিক করতে পারেনি, কোথায় তারা কাউন্সিল করবে। অথচ তারা অভিযোগ করছে, সরকার তাদের বাধা দিচ্ছে।

বিএনপিকে ইঙ্গিত দিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, তারা ১৮৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থী দিতে পারেনি। আবার বলছে আওয়ামী লীগ বাধা দিচ্ছে। আওয়ামী লীগে যদি বাধা দিতো, তাহলে ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের ভাই মেয়র হতে পারতেন না।

ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে সোহরাওয়াদী উদ্যোনে জনসভা সফল করার জন্য মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর‍া উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..