× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

সাংবাদিকদের জীবনমান উন্নয়নের লক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাংবাদিক কল্যাণ সমিতির আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি এসকে দোয়েলকে আহবায়ক ও দৈনিক উত্তরবাংলার ব্যুরো প্রধান আতাউর রহমানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সমিতিতে দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক মু. আবুসাঈদ সোহান প্রধান উপদেষ্টা করা হয়েছে ও সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী ও আব্দুর রাজ্জাককে উপদেষ্টা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জার্নালিস্ট ক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক জুলহাস উদ্দিন, শিল্প-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম এবং তেঁতুলিয়ায় সফরত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু (সমকাল), মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা (দেশ রুপান্তর) ও সিনিয়র সদস্য মাহবুব আলম বাবু (আমাদের নতুন সময়)।
প্রধান উপদেষ্টা মু.আবুসাঈদ সোহান বলেন, এই সাংবাদিক কল্যাণ সমিতি তেঁতুলিয়ার সাংবাদিকদের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে। তাদের নিজেদের সার্বিক উন্নয়ন, চিকিৎসা, তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষাসহ  উপজেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করবে। এ জন্য জার্নালিস্ট ক্লাব ও তেঁতুলিয়া প্রেসক্লাবের উভয় সংগঠনের সাথে সমন্বয় করে এই সাংবাদিক কল্যাণ সমিতির গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..