× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামে অনুষ্ঠিত হল কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠান

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
বেল্ট

 শুক্রবার (১১ মার্চ) সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠান। জেলার একমাত্র কারাতে প্রতিষ্ঠান “ সিতোরিউ কারাতে দো ” এর প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ঈদুল’র নেতৃত্বে তিনটি র‌্যাংকিংয়ে উত্তীর্ণ ১৫ জন প্রশিক্ষণার্থীকে বেল্ট প্রদান করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ জাফর আলী (সাবেক এমপি), বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান, সদস্য গিয়াস উদ্দিন, জিল্লুর রহমান টিটু প্রমুখ ।

এ সময় অতিথিরা কারাতে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ কিউ অর্জন করায় আরিফুর রহমান সুমন ও এম আর মিঠুকে গ্রিন বেল্ট, সপ্তম কিউ অর্জন করায় জিনিয়া আক্তার জিসাকে অরেঞ্জ বেল্ট, অষ্টম কিউ অর্জন করায় অর্নি আকতার ইতু, হিমাদ্রী শিখর হিমেল, শোভা জান্নাত, সুমেধা, লাবিব, তাসফি, ফিহা, সাদিক, নিলয়, মুনতাহা, সাদ ও কল্পকে ইয়োলো বেল্ট প্রদান করেন। কারাতে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ঈদুল জানান, শাররীক ও মানসিক সুস্থতা ছাড়াও আত্নরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। তিনি কুড়িগ্রাম জেলায় এই প্রতিষ্ঠাটিকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..