× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

বেনাপোল বেনাপোল যশোর প্রতিনিধি(মোঃ মাসুদুর রহমান শেখ)

প্রতিবন্ধি শাহিনকে হুইলচেয়ার উপহার দিলেন উদ্ভাবক মিজান

ACP
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
হুইলচেয়ার

প্রতিবন্ধি হয়ে জন্মগ্রহণের দীর্ঘ ২১ বছর পর একটি স্বপ্নের হুইলচেয়ার পেয়ে আনন্দিত হলেন শাহিন সরদার নামে বিশেষ এক প্রতিবন্ধি যুবক।
শুক্রবার দুপুরে কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ করে সমাজ সেবায় বড় ভূমিকা রাখলেন দেশ সেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান।
প্রতিবন্ধি শাহিন সরদার মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ফেদাইপুর গ্রামের রিপন সরদারের ছেলে।
প্রতিবন্ধি শহিন সরদারের পিতা রিপন সরদার বলেন, ২১ বছর ধরে আমার প্রতিবন্ধি সন্তানটি কষ্ট পাচ্ছিলো। স্থানীয় চেয়ারম্যান মেম্বারসহ সমাজের বিত্তশালী অনেকের কাছে একটি হুইলচেয়ার চেয়েও পাইনি। আজ উদ্ভাবক মিজানুর ভাইয়ের মাধ্যমে হুইলচেয়ার পেয়ে আমরা অনেক আনন্দিত।
দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। ভালবাসা ও সঠিক গাইডলাইন পেলে তারাও সমাজে ব্যাপক ভূমিকা রাখতে পারে। যার যার অবস্থান থেকে এই সমস্ত বিশেষ মানুষদের জন্য সহযোগিতার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক জসিম উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..