মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন গোরস্থান ও বিভিন্ন মোড়ে স্থাপন করা হয়েছে স্ট্রিট লাইট বা সড়কবাতি। সৌরবিদ্যুৎ চালিত হওয়ায় লোডশেডিংয়ের কোনো ঝামেলা নেই। সড়ক বাতিগুলো একটানা আলো দেয় সারারাত।
এতেই আলোকিত হয়েছে গ্রামীণ জনপদ, কমবে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ, বদলে যাবে জীবনযাত্রা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার আড়পাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে এসব সড়কবাতি। বাতিগুলো হলোঃ আড়পাড়া কেন্দ্রীয় কবর স্থান, রাজধরপুর কবর স্থান ,পূর্ব আড়পাড়া কবরস্থান, গড়িয়াদহ ¯øুইস গেট, আড়পাড়া মৃধা সড়ক মোড়।
এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রঊফ মৃধা, বালিয়াকান্দী সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ এহতেশাম হায়দার, আড়পাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আবু বাহার শেখ এবি প্রমুখ।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাতিগুলো জ্বলে উঠছে। আবার ভোরের আলো ফুটতেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর ও কাবিটার আওতায় মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন গোরস্থান ও নির্জন অন্ধকার সড়কে এসব স্ট্রিট লাইট স্থাপন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আরো সোলার বাতি বসানোর স্থান চিহ্নিত করা হয়েছে। আগের বছরগুলোতে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, গ্রামের মানুষ এতদিন সড়কবাতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। সন্ধ্যা হলেই গ্রামগুলোতে ভুতুড়ে পরিবেশ তৈরি হতো। রাস্তায় মানুষ আতঙ্কে চলাফেরা করতে পারত না।
সৌরবাতি বসানোর ফলে রাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারছে। এতে গ্রামের মানুষের জীবনেও শহরের ছোঁয়া লেগেছে। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়নে পাল্টে গেছে গ্রামীণ জনপদের চিত্র। এরই ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি টিআর ও কাবিটার আওতায় এ উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিভিন্ন গোরস্থানে ও নির্জন অন্ধকার সড়কে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
প্রান্তিক লোকজন এ সুবিধা ভোগ করছেন। আগামীতে আরো স্ট্রিট লাইট স্থাপন করা হবে