× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

যশোর-বেনাপোল সড়কে যানজট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

যশোরের শার্শা উপজেলার ত্রিমহনী শ্যামলাগাছি এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এ সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন-সোহাগ পরিবহনের যাত্রী মফিজুর (৫২), কবীর (৪০), সাগর (২৫), বাপ্পী (৩৫) এবং লোকাল বাসের যাত্রী কলেজ ছাত্রী নিলুফা (১৭), সম্পা (১৭) ও সোনিয়া।

আহতদের মধ্যে লোকাল বাসের চালকসহ সাতজনকে গুরুতর অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সকাল পৌনে ১০টার দিকে নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাস রাস্তায় পড়ে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যানজট সৃষ্টি হয়েছে। তারা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..