× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

তালা উপজেলায় আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনীত

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালা উপজেলায় আওয়ামীলীগের নব-গঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পাটকেলঘাটার রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব, সমাজ সেবক পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বিগত দিনে সাবেক এ মেধাবী ছাত্রনেতা কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি তালা উপজেলা কৃষকলীগের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন সহ পাটকেলঘাটায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। গত বৃহঃবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গত শুক্রবারের বর্ধিত সভা উপলক্ষ্যে প্রেরিত পত্রে তাকে যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

মাষ্টার শেখ আব্দুল হাই তাকে তালা উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনোনীত করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের তালা উপজেলার সুযোগ্য সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

একই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তালা উপজেলা আ’লীগের সাংগঠনিক ভীত আরও মজবুত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এজন্য তিনি আ’লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..