× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

গৌরনদীতে বসত ঘরে বোমা বিস্ফোরন

ACP
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
গৌর নদীতে বসত ঘরে বোমা বিস্ফোরন

বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্রি গ্রামে গতকাল দুপুরে একটি বসত ঘরে মজুদ করা বোমার বিস্ফোরন ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি, কেন না ঘটনার পর থেকে ওই পরিবারের লোকজন পলাতক রয়েছে ।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে নন্দনপট্রি গ্রামের মাদক ব্যবসায়ী কবির মৃধা’র টিনের বসত ঘরের ভেতরে বিকট শব্দে বোমা বিস্ফোরন হয়। বিস্ফোরনে বসত ঘরটির ভেতরের আসবাবপত্র ও গৃহসামগ্রী ছিন্নভিন্ন হয়ে যায়, ঘরের বেড়া ও দরজা – জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। ওই এলাকার ইউপি সদস্য নুর মোহাম্মদ সরদার জানান,মনে হচ্ছে বিক্রির উদ্দেশ্যে স্টীলের আলমিরার মধ্যে বোমাগুলো সংরক্ষন করা ছিলো।

প্রচন্ড রোদের কারণে বোমাগুলো একত্রে বিস্ফোরিত হয়েছে। তিনি আরো জানান কালা কবির একজন মাদক ব্যবসায়ী এবং বোমা বানানোর কারিগর। উল্লেখ্য একই গ্রামে গত ৪ ডিসেম্বর একটি পরিত্যাক্ত ঘরে বোমা বিস্ফোরনে হারুন নামে এক যুবক নিহত হয়েছিলো। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান, কি ভাবে বোমাটি বিস্ফোরিত হল তার অনুসন্ধান চলছে। তবে ঘরে ভেতরে থাকা একটি শোকেসের মালামাল তছনছ ও ছিণ্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। ঘরের টিনের বেড়াও বিস্ফোরনের আলামত রয়েছে। ঘরের বাসিন্দারা সবাই আত্নগোপনে চলে যাওয়ায় কারণ সনাক্তে সময় লাগছে


এ ক্যটাগরির আরো খবর..