× Banner
সর্বশেষ
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান

নিউজ ডেস্ক

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫শ’ বেড বাস্তবায়নের দাবি

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০২২
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫শ’ বেড বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার, যশোর: যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫শ’ বেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে শংকরপুর বটলতায় এ কর্মসূচি পালন করা হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচিতে যশোরের ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫শ’ বাস্তবায়র করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব, জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহবায়ক ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুলসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..