× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

রোহিঙ্গা যুবকদের সবজি বাগানে ইয়াবা কারবার, আটক ২

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০২২
রোহিঙ্গা যুবকদের সবজি বাগানে ইয়াবা কারবার, আটক ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের মো. শামসুর ছেলে ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের।

বুধবার (২ মার্চ) সকালে আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..