× Banner
সর্বশেষ
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান

মেহেরপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর :মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ টায় মেহেরপুর জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তহমিনা আবেদিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ আমানুল্লাহ আমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভানেত্রী অ্যাডভোকেট মিনা পাল, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুফিয়া আক্তার জামিলা, সহসভানেত্রী আমেনা খাতুন, সাধারণ সম্পাদিকা সামছুন নাহার ঝুনু, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেহেনা মান্নান, সাংগাঠনিক সম্পাদিকা সফুরা খাতুন প্রমুখ। এর আগে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।


এ ক্যটাগরির আরো খবর..