× Banner
সর্বশেষ
দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার

বিএনপি-জামায়াত নৌকার তোপে ভেসে যাবে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি: জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শরীয়তপুর হচ্ছে নৌকার ঘাঁটি, এই নৌকার তোপেই জামায়াত-বিএনপিরা ভেসে যাবে।

শনিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনকালে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।

আশরাফ বলেন, আমি অসুস্থ থাকা সত্ত্বেও শরীয়তপুরের মানুষের ডাকে সাড়া না দিয়ে পারিনি। শরীয়তপুরকে আমি অনেক ভালোবাসি। সেই ভালোবাসার টানেই আমি এখানে এসেছি। শরীয়তপুরের মাটি নৌকার ঘাঁটি।

জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ সাবেদুর রহমান খোকা সিকদারকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও অনল কুমার দে কে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি ঘোষণা করছি। এ কমিটি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত। আমি আশা করছি আপনারা এ কমিটির মাধ্যমে পরিচালিত হবেন এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।’


এ ক্যটাগরির আরো খবর..