× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘কৃষ্ণপক্ষ’ এখন সারাদেশে

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা রিয়াজ। বেশকিছু দিন দূরে ছিলেন রুপালি পর্দা থেকে।দীর্ঘ বিরতির পর আবারও ফিরেছেন তিনি। এ মাসেই মুক্তি পেয়েছে রিয়াজ অভিনীত চলচ্চিত্র ‘সুইটহার্ট।’ এই ছবিতে রিয়াজ একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।

রিয়াজ ও মাহি অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি আজ শুক্রবার প্রেক্ষাগ্রহগুলোতে চলছে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।

ছবি দুটি সম্পর্কে রিয়াজ বলেন, দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পর ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে এই মাসে। বলাকা সিনেমা হলে আমি ছবিটি দেখেছি। আর ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি আজ সারাদেশে মুক্তি পেয়েছে।সম্প্রতি ছবিটির প্রিমিয়ার শো আমি দেখেছি।আসল কথা হচ্ছে,এই ছবিটি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে।সিনেমার গল্পটি নিঃসন্দেহে চমৎকার।

কৃষ্ণপক্ষ ছবিটি সম্পর্কে রিয়াজ বলেন, এই ছবিটির কিছু দৃশ্য দেখার সময় দর্শকদের চোখে পানি চলে আসবে।একজন অভিনেতা হিসেবে এতে আমি খুবই খুশি।

শাওনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে রিয়াজ বলেন, একটি ভালো ছবি বানানোর জন্য শাওন সর্বাত্মক চেষ্টা করেছেন।আশাকরি, দর্শকরা একটি ভালো ছবি উপভোগ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..