× Banner
সর্বশেষ
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী ভাষণ না শুনলেও রাষ্ট্রপতির ভাষণে ৫০ ঘণ্টা আলোচনা চায় বিরোধী দল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির প্রাইমারিতে লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা যুক্তিসঙ্গত নয় – শিক্ষামন্ত্রী আ.লীগ শাসনামলে ভাতাভোগীদের তথ্য যাচাইয়ের দাবি সংসদে নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার – জুবাইদা রহমান ঈদে রাজধানী ছেড়ে যাওয়া মানুষে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে – ডিএমপি কমিশনার ত্রিপলীর সিকিউরিটি অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পাটকেলঘাটায় নজরুল সংগীত শিল্পী পরিষদের শাখা সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় নজরুল সংগীত শিল্পী পরিষদের তালা উপজেলা শাখার প্রথম সম্মেলন শুক্রবার বিকাল ৪ টায় আমিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটার হারুন অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ইন্দ্রজিৎ সাধু। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ন কর কমিশনার খুলনা অঞ্চলের গণেশ মন্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন।

সহকারী অধ্যাপক অলীক কুমার পালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক পুলক পাল, ব্যবসায়ী প্রণয় পাল, শিক্ষক দুলাল পদ বিশ্বাস, প্রভাষক প্রশান্ত রায়, নাজমুল হক, সমীর পাল, অভিজিৎ মিত্র, প্রধান শিক্ষক বাবলুর রহমান, আদিত্য মলি¬ক, কৃষিবিদ উত্তম কুমার, বাংলাদেশ বেতার শিল্পী রবিন মলি¬ক, শ্যামল সরকার, শিল্পী অধীশ দাস প্রমুখ।

সম্মেলনে পুলক কুমার পাল সভাপতি, ইন্দ্রজিৎ সাধু সম্পাদক ও অধ্যাপক অলীক কুমার পালকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..