কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতির পিকআপের চাপায় ৫ ভাই নিহত হন। সেই ঘটনার ৩ দিন পর পিকআপ চালককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১ টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃত পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।