× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিউজ ডেস্ক

নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী মিনি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল ও পূরস্কার বিতরণী অনুষ্টিত

admin
হালনাগাদ: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী মিনি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল ও পূরস্কার বিতরণী অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পূরষ্কার বিতরনী অনুষ্টিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৩টায় উপজেলা সংলগ্ন মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন রফিকুল এফসি ফুটবল দল ও রিকু এফসি ফুটবল দল। প্রচুর দর্শকের উপস্থিতে খেলায় রফিকুল এফসি ফুটবল দল জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল।এতে
বিশেষ অতিথি ছিলেনহবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ পারভেজ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আয়ান কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোঃ ছালিক মিয়া , হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আব্দুল হান্নান, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক বুরহান মাসুম,নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ প্রমূখ।

টুর্নামেন্টের স্বার্বিক সহযোগীতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সাবেক ফুটবলার ছালিক মিয়া, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী অনর উদ্দিন চৌধুরী প্রমূখ। এছাড়া নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পূরস্কার তোলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..