× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিউজ ডেস্ক

সাপাহারে সরস্বতী পূজা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
সাপাহারে সরস্বতী পূজা অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর সাপাহারে উৎসব মূখর পরিবেশে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন বাসা বাড়ি ও মন্দির সহ প্রায় ২শ’ টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নানা বয়সের নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীরা।

এসময় ভিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, সহকারী পুলিশ সুপারের সহধর্মীনী ঈশিতা সরকার।

আরো উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মন্মথ সাহা,পরিমল রায়,অনিল পাল,স্বপন পাল প্রমূখ।

বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়িতে আয়োজন থাকলেও করোনার কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়নি।
তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সরস্বতী দেবীর কাছে তাদের প্রার্থনা-করোনামুক্ত প্রাণচাঞ্চল্য মুখর শিক্ষাঙ্গনের।


এ ক্যটাগরির আরো খবর..